বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেমের বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন বনি-কৌশানী

প্রেমের বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন বনি-কৌশানী

প্রেমের বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন বনি-কৌশানী

প্রায় এক দশক ধরে প্রেম করছেন বনি-কৌশানী। যার ফলে, গত কয়েক বছর ধরেই তাদের বিয়ের গুঞ্জনও উড়ছে। এদিকে, টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে গেছে তাদের প্রেম। এ চর্চার মাঝে নীরবতা ভাঙলেন এই প্রেমিক জুটি। 


একটি পডকাস্টে কৌশানী মুখার্জি বলেন, “জুটি হিসেবে তো সবাই এস্টাব্লিশড হয় না। এতদিনে একটা জুটি হিসেবে দর্শক গ্রহণযোগ্যতা দিয়েছে। সেটা তো বহুরূপীর জন্য খুব ভালো, ইতিবাচক একটা জিনিস।” 

কৌশানির কথার সূত্র ধরে বনি সেনগুপ্ত বলেন, “রিয়েল লাইফের ময়দামুখো আর রিল লাইফের ময়দামুখো আলাদাও হয়। সবসময় কী এক হয় না কি! রিয়েল লাইফের ময়দামুখো নিয়ে যাবে দিনের শেষে। শুট শেষ করে তো আমার কাছেই ফিরতে হবে।” 


বিচ্ছেদের রটনা ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে? এ প্রশ্নের জবাবে কৌশানি মুখার্জি বলেন, “বাবা তো (মজা করে) প্রশ্ন করে, কী রে কবে হলো এটা! আমায় জানালি না তো! আসলে যা কথা হওয়ার তা আমার আর বনির মধ্যেই হয়। আর সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর নিজেদের মধ্যে সমস্যা হতেই পারে, সব সম্পর্কে সমস্যা হয়। তার মানে এই নয় যে, ব্রেকআপটা একটা শেষ সিলমোহর, যেটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় না, এটার কোনো প্রয়োজন আছে।” 

দুর্গাপূজায় বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমা মুক্তি পাবে। এ তালিকার অন্যতম—‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এটি পরিচালনা করেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন তারকা যুগল। কৌশানী মুখার্জি বলেন, “এখন আমরা এক্সাইটেড বহুরূপী একসঙ্গে দেখার জন্য, আর পূজাটা একসঙ্গে কাটানোর জন্য।”

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা