বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ট্যাগ অফিসার, তদারকি কর্মকর্তা ও ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।  

​অনুষ্ঠানে জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়মান বিনতে ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার এমদাদুল হক।  

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, "খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ডিলারকে চালের ওজন সঠিকভাবে নিশ্চিত করতে হবে। চাল বিতরণে কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হবে।"

​সভায় উপস্থিত খাদ্যবান্ধব কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারবৃন্দ চাল বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।  

মোহাম্মদ বিজয় 
জামালপুর প্রতিনিধি