বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যেতে হয়েছিল ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে। দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর খবর জানিয়েছেন এই অভিনেতা।

আজ ফেসবুকে আলভী লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’


এরপর জানান, সাত মাস পর আবার কাজ শুরু করেছেন। নতুন এই কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। প্রযোজক মাহমুদ হাসান রানা।

আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। ৩ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দিয়েছে

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা