শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা আক্তার কল্পনা ১৩ দিন ধরে হাসপাতালে

খালেদা আক্তার কল্পনা ১৩ দিন ধরে হাসপাতালে

খালেদা আক্তার কল্পনা ১৩ দিন ধরে হাসপাতালে

গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আইন ও কল্যাণ সম্পাদক সুচনা সিকদারসহ সংগঠনের প্রতিনিধিরা সম্প্রতি হাসপাতালে গিয়ে কল্পনাকে দেখে এসেছেন। তারা জানান, তাদের দেখে খুশি হয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্পনা ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মীরা।

সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে। বর্তমানে অভিনয়ে আর নিয়মিত নন।

উল্লেখ্য, খালেদা আক্তার কল্পনা সর্বশেষ পরিচালক মুন্না খানের ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা