বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও'র বিশেষ নির্দেশনা

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও'র বিশেষ নির্দেশনা

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও'র বিশেষ নির্দেশনা

বরিশালের বাকেরগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ  নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত সভায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন ইউএনও। তিনি সভায় গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত ও সঠিক পোশাক পরিধান করে শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

বেলাল হোসেন 
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি (বরিশাল)