শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় নারী হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

মোংলায় নারী হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

মোংলায় নারী হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

মোংলায় এক নারীকে হত্যাকান্ডের দুই মাস পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কৃতরা হলেন  ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। বুধবার দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে এক নারীকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যান ইকরামুল ও মীর আলী। পরে ইকরামুলের বাড়িতে পরিবারের অন্য কেউ না থাকার সুযোগে তারা ওই নারীকে ধর্ষণ করেন। পরদিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে বাক্‌বিতণ্ডার একপর্যায়ে ওই নারীকে হত্যা করা হয়।  

ঘটনার ছয় দিন পর, ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এরপর মোংলা থানা পুলিশ তদন্ত শুরু করে।

এদিকে ঘটনার দুই মাস পর মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ থেকে ইকরামুলকে এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ড ও এর আগে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ইকরামুল শেখ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার মৃত নুরুল শেখের ছেলে। অপর আসামি মীর আলী মোংলার ছাড়াবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দেলুটিয়া গ্রামের মৃত মোজাফফর হাওলাদারের ছেলে।

এ বিষয়ে বুধবার (১৪ অক্টোবর) মোংলা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উপস্থিত ছিলেন।

 

 

মেহেদী হাসান জিকো মোংলা প্রতিনিধি