বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় ৩২ পূজামণ্ডপে বিএনপির অনুদান

শার্শায় ৩২ পূজামণ্ডপে বিএনপির অনুদান

শার্শায় ৩২ পূজামণ্ডপে বিএনপির অনুদান

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বিকেল চারটায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়েদ সাবেরুল হক সাবু বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ শরিফুজ্জামান পরাগ, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ। এ ছাড়া বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার ৩২টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

 

 

আশরাফুল ইসলাম
বেনাপোল, যশোর।