বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ভিক্টর ব্যানার্জি

শুভ জন্মদিন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ভিক্টর ব্যানার্জি

শুভ জন্মদিন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা  ভিক্টর ব্যানার্জি

ভিক্টর ব্যানার্জী ভারতীয় তথা বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিভাশালী অভিনেতা যিনি পরবর্তীকালে বাংলা ছবির গন্ডী ছাড়িয়ে হিন্দি এবং বিদেশী ছবির জগতে নিজের সুস্পষ্ট ছাপ রেখেছেন।


১৯৪৬ সালের ১৫ অক্টোবর মালদার চাঁচলে এক জমিদার পরিবারে তার জন্ম। আসল নাম পার্থসারথি বন্দ‍্যোপাধ‍্যায়। শিলং-এর সেন্ট এডমান্ড স্কুলে পড়াশোনা করে তিনি পরবর্তীকালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরাজী সাহিত্যে গ্র‍্যাজুয়েশান সমাপ্ত করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট হন। পরে ডাবলিনের ট্রিনিটি কলেজে স্কলারশিপ পান।
মূলত বাংলা বানিজ্যিক ঘরানার ছবি দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। পাশাপাশি তিনি সত্যজিত রায়ের শতরঞ্জ কি খিলাড়ি, ঘরে বাইরে এবং পিকুতেও অভিনয় করেন।


বাংলা ছবির সাথে সাথে তিনি হিন্দি ছবিতেও অভিনয় চালিয়ে গেছেন সেই প্রথম থেকেই। শ্যাম বেনেগালের কলযুগ ছবিতে তার অভিনয় আজও সমাদৃত। বাংলা সিনেমায় আগুন, দেবতা, লাঠি ইত্যাদি ছবিতে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন। মূলত অ্যাকশান ধর্মী চরিত্রে তার নির্বাচন বেশী হয়েছিল সেই সময়।


ধীরে ধীরে বাংলা ছবির সীমানা ছাড়িয়ে তিনি ক্রমশ হিন্দি ছবির জগতে নিজের প্রভাব বিস্তার করেন এবং ভুত, জগার্স পার্ক, হোম ডেলিভারি, আপনে, সরকার রাজ, গুন্ডে, ফেভার ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।


বাংলা হিন্দি ছাড়াও তিনি বহু বিদেশী ছবিতে অভিনয় করেছেন। তিনি একটি আর্জেন্তিনো ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন।
এই অসাধারণ অভিনেতা দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদশ্রী' (২০২২) পুরস্কার পেয়েছেন।

আজ ভিক্টর ব্যানার্জির জন্মদিন। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা