বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়াবী জ্যোৎস্না রাতে’ নিয়ে আসছেন সমরজিৎ ও প্রিয়াঙ্কা

মায়াবী জ্যোৎস্না রাতে’ নিয়ে আসছেন সমরজিৎ ও প্রিয়াঙ্কা

মায়াবী জ্যোৎস্না রাতে’ নিয়ে আসছেন  সমরজিৎ ও প্রিয়াঙ্কা

দেশের অত্যন্ত গুণী সংগীতশিল্পী ও সংগীতশিক্ষক সমরজিৎ রায় এবং প্রিয়াঙ্কা গোপ। স্বনামে উজ্জ্বল দুজনেই। এবারের দুর্গাপূজা উপলক্ষে তারা নিয়ে আসছেন নতুন দ্বৈতগান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। বুধবার (১৪ অক্টোবর) গানটি অন্তর্জালে আসবে।


এই গানে বিশেষ অনুষঙ্গ যুক্ত করেছে সমরজিতের সংগীত প্রতিষ্ঠান ‘সুরছায়া’। প্রতিষ্ঠানটির ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা গানটির কোরাস ও সরগম অংশে কণ্ঠ দিয়েছেন। দুই শিল্পীর কণ্ঠের সঙ্গে তাঁদের সম্মিলিত পরিবেশনা রোমান্টিক গানটির সুরের পরিসরকে করেছে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সঙ্গীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।


সমরজিৎ রায় বলেন, ‘সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সংগীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে বলে আমরা আশাবাদী।’

শিল্পী জানান, তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে গানের ভিডিও। এছাড়াও শোনা যাবে আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা