বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর জানতে চান, ভাইঝি ও ভাইপোদের সঙ্গে নিবিড় পারিবারিক সম্পর্কের পর সালমান কি নিজের কোনো সন্তানের অভাব বোধ করেন? জবাবে সালমান স্বীকার করেন, নিজের সন্তান থাকার অভিজ্ঞতা অর্জন করা এমন একটি বিষয়, এটি তিনি ভবিষ্যতে নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতা পেতে চান।

দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সালমান খান নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, পরিবার গঠন বা সন্তান নেওয়ার বিষয়ে তাঁকে সচরাচর এত খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি।


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা