বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত পরশু কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন সঞ্জয় ঘোষ। গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ ইসলাম।

সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান। ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তিনি গেয়েছিলেন ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’। গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া ‘যদি বন্ধু হও’ গানের সিকুয়েল।

ঐশিকা নদী গান করেন বেছে বেছে। কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্‌দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদারসহ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে গান করেন ২০১০ সালে। কবিতার গান শিরোনামের অ্যালবামে কবিতাগুলো সুর করেন নদীর বাবা সুরকার শাহীন সরদার। অ্যালবামটি সুধীমহলে প্রশংসিত হয়।

ঐশিকা নদী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। দেড় দশক ধরে তাঁর কণ্ঠমাধুর্য এবং গায়কিশৈলী শ্রোতানন্দিত হয়েছে। নদী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা