এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, পিচঢালা পথ। তার পাশে খালি জায়গা। সেখানে একটি ক্রেন। এ ক্রেনে ঝুলছে একটি এসইউভি গাড়ি। ঝুলে থাকা গাড়ির পাশ দিয়ে গাড়ি বহর যাত্রা শুরু করে। হঠাৎ ঝুলে থাকা গাড়িটি শূন্যে উল্টে বহরের একটি গাড়ির ওপরে পড়ে যায় এসইউভি। ফলে সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এ গাড়ির কাছেই ছিলেন ইমরান হাশমি। পরিস্থিতি খারাপ দেখে সেটের লোকজন সেখানে দৌড়ে যান।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সিনেমাটির নির্মাতা বা প্রযোজক কিংবা ইমরান হাশমির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপরশক্তি খুরানা, অভিষেক সিং।
গত আগস্টে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেন নির্মাতারা। তাতে ইমরান হাশমিকে ‘ঈশ্বর’ চরিত্রে দেখা যায়। তিনি একজন দুগ্ধ খামারের মালিক। ভালোবাসার নারীকে রক্ষা করতে চরম পদক্ষেপ নেন। অ্যাকশন ও রোমান্স ঘরানার সিনেমাটি আগামী ২৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা