বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'দৃশ্যম ৩’ দিয়ে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে অজয়

'দৃশ্যম ৩’ দিয়ে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে অজয়

'দৃশ্যম ৩’ দিয়ে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে অজয়

একদিকে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা, অন্যদিকে বক্স অফিসে বাজিমাত, ‘দৃশ্যম ৩’ যেন চমকেই দিলো। মুক্তির ১২ দিনেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন অভিনেতা অজয় দেবগণ।

এনডিটিভির রিপোর্ট বলছে, ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে আয়ের এই ধারা দুদিন পর ছন্দ হারাতে পারে। কেননা পূজা উপলক্ষে ১৬ অক্টোবর একাধিক সিনেমা মুক্তি পাবে।

যদিও ইতোপূর্বে ব্লকবাস্টার হয়ে গেছে ‘দৃশ্যম ৩’। ১০০ থেকে ১২০ কোটি রুপির মতো বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। ৫০০ কোটি ছাড়িয়ে এটি বিরাট মাইলফলক স্পর্শ করল। চলতি বছরের বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন এটি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা