বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই বছর পর ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’

দুই বছর পর ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’

দুই বছর পর ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’

প্রথম সিজন মুক্তির প্রায় দুই বছর পর পর্দায় ফিরছে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। সিরিজটির দ্বিতীয় সিজন চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে আভাস দিয়েছেন নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির কর্মকর্তারা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আসতে পারে দ্বিতীয় সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা। 

প্রথম সিজন মুক্তির সময়ই সিরিজটির দ্বিতীয় কিস্তি নিয়ে আশার কথা জানিয়েছিলেন নির্মাতারা। দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হওয়ায় কয়েক মাসের মধ্যেই পরবর্তী কিস্তি দর্শকদের সামনে আনার পরিকল্পনা ছিল তাদের। তবে নানা কারণে সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় সিজন মুক্তি পায়নি। এবার নতুন করে সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। 

২০২৫ সালের ৩০ জানুয়ারি, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। ১৯৭৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে সংঘটিত মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে সিরিজটি নির্মাণ করেন সুকর্ণ সাহেদ ধীমান। 

সিরিজের গল্পে উঠে এসেছে দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা প্রতিকূলতা পেরিয়ে হিন্দু ধর্মাবলম্বী একদল মানুষের ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়ার ঘটনা। একপর্যায়ে শরণার্থীদের উচ্ছেদ করতে বন্ধ করে দেওয়া হয় খাবার ও পানির সরবরাহ। ঘরবাড়িতে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া এবং নির্বিচারে মানুষ হত্যার মতো নির্মম ঘটনাও ঘটতে থাকে।  

এসব ঘটনার চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে চান মোংলা চার্চের রেভারেন্ড ও আলোকচিত্রী সুনীল। কিন্তু সত্য প্রকাশের পথে তাকে নানা বাধার মুখে পড়তে হয়। এরপর গল্প নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়।

‘ফেউ’-এর প্রথম সিজনে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভী রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা