বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফডিসির মসজিদের মোয়াজ্জিন মারা গেছেন

এফডিসির মসজিদের মোয়াজ্জিন মারা গেছেন

এফডিসির মসজিদের মোয়াজ্জিন মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মসজিদে দীর্ঘদিন ধরেই মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন হাফেজ আব্দুর রশিদ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আব্দুর রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। সনি রহমান জানান, বৃহস্পতিবার সকালেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুর রশিদ। পরে সকাল ১১টায় বিএফডিসি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জানাজা শেষে তার মরদেহ নিজ এলাকা কুমিল্লায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা