বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে গণকমিটির বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে গণকমিটির বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে গণকমিটির বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি 

মাগুরা পৌরসভায় বর্ধিত পৌরকর প্রত্যাহার ও নাগরিকদের জন্য মানসম্মত পৌরসেবা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণকমিটি মাগুরা জেলা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা পৌরসভার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণকমিটির একটি প্রতিনিধি দল পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ূন কবীর রাজা। সমাবেশ সঞ্চালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা পৌরসভায় বিগত বছরের তুলনায় কয়েক গুণ পৌরকর বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পৌরসভায় কোনো নির্বাচিত মেয়র নেই। এ অবস্থায় পৌর নাগরিকদের সঙ্গে আলোচনা কিংবা পূর্বঘোষণা ছাড়াই কী নিয়মে কর বাড়ানো হয়েছে, তা তাঁদের জানা নেই।
বক্তারা অভিযোগ করেন, পৌরকর পরিশোধ করেও নাগরিকরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। শহরে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অপরিকল্পিত নগরায়ণ রোধেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
তাঁরা আরও বলেন, শহরের ময়লা-আবর্জনা অপসারণে নাগরিকদের আলাদা অর্থ দিতে হলেও বর্জ্য ব্যবস্থাপনায় সন্তোষজনক ব্যবস্থা নেই। বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে দূষণ করা হচ্ছে। এ ছাড়া নারী ও পুরুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব, বিভিন্ন এলাকায় সড়কবাতি না থাকা বা নষ্ট হয়ে যাওয়া, ভাঙাচোরা সড়ক ও খানাখন্দ এবং নিয়মিত মশার ওষুধ ছিটানোর ঘাটতিসহ নানা সমস্যায় ভুগছেন পৌরবাসী।
বক্তারা বলেন, নাগরিকদের কাছ থেকে বর্ধিত হারে কর আদায় করা হলেও মৌলিক পৌরসেবা নিশ্চিত করা হচ্ছে না। তাই অবিলম্বে বর্ধিত পৌরকর প্রত্যাহার করে নাগরিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক কর নির্ধারণ এবং শহরের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সংস্কার, সড়কবাতি ও পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসভার সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।