বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় ৫৯০ লিটার মাদকসহ গ্রেফতার ৩ জন

পত্নীতলায় ৫৯০ লিটার মাদকসহ গ্রেফতার ৩ জন

পত্নীতলায় ৫৯০ লিটার মাদকসহ গ্রেফতার ৩ জন

পত্নীতলা (​নওগাঁ) প্রতিনিধি


আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী তৎপরতা। এরই ধারাবাহিকতায় পত্নীতলায় একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
​আজ ১৫ অক্টোবর (২০২৬) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) জনাব শরিফুল ইসলাম এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর যৌথ নেতৃত্বে এ বড় ধরণের অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে দেশীয় তৈরি মদ প্রস্তুত ও বিক্রির একটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চোলাই মদ তৈরির ৫০০ লিটার কাঁচামাল ও উপকরণ (ওয়াশ) এবং ৯০ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
​ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অপরাধে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
১. বিজয় চৌধুরী (৫০), পিতা- মৃত শিবু চৌধুরী (সাং- উজিরপুর)
২. রবি চৌধুরী (৪০), পিতা- সামা চৌধুরী (সাং- উজিরপুর)
৩. মোঃ সোহেল রানা (৩০), পিতা- মোঃ জাহিদুল ইসলাম (সাং- ফহিমপুর)
সর্ব থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ)
​অভিযান চলাকালেই পুলিশ উপস্থিত থেকে চোলাই মদ তৈরির আস্তানা ও জব্দকৃত বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে।
​এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।