বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় উৎসবের আমেজে মহানগর প্রভাতীর প্রথম যাত্রা বিরতি

কসবায় উৎসবের আমেজে মহানগর প্রভাতীর প্রথম যাত্রা বিরতি

কসবায় উৎসবের আমেজে মহানগর প্রভাতীর প্রথম  যাত্রা বিরতি

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম 


অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কসবা-আখাউড়া সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, এই সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্য ও বেকার সমস্যা দূরীকরণ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা রেল ষ্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত যাত্রা বিরতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন,  বেকার সমস্যা দুর করতে হলে আমাদেরকে কল কারখানা তৈরি করতে হবে। এই সরকার ভঙ্গুর অবস্থায় আট মাসে অনেক কাজ করেছেন। কৃষি কার্ড,ফ্যামিলি কার্ডসহ রাস্তাঘাটের উন্নয়নে কাজ করছেন।
১৭ বছর ধরে আমরা যে বঞ্চিত হয়েছি তার প্রমান হলো আমাদের রেল, রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যসেবায় সমস্যাসহ সব খানে সমস্যা তৈরি হচ্ছে। আওয়ামীলীগ সরকার টাকা এনে কাজ না করে মেরে দিয়েছে তাই রাস্তাঘাটের এই বেহাল দশা।

তিনি বলেন, আমদের বেলায় যেন রাস্তা ঘাটে কাজের ক্ষেত্রে দূর্নীতি না হয়, অনিয়ম না হয়। কাজেই আমাদের ছেলেদের ভাল হতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে এবং অন্যদেরও দূরে রাখতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে বয়কট করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। সুতরাং মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগনের সহযোগিতা নিয়ে সরকার আগামী দিনগুলোতে উন্নয়নের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

এসময় তিনি আরও বলেন, মহানগর প্রভাতী ট্রেনের আজ থেকে কসবা রেল ষ্টেশনে যাত্রা বিরতি শুরু হলো। এটি কসবাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিলো। আজ সেটি পূর্ণ হলো। মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিকতার ফসল মহানগর প্রভাতী ট্রেনের যাত্রা বিরতি । এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ যারা এ অর্জনে সহায়তা করেছেন সকলের প্রতি ধন্যবাদবও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  আজ থেকে মহানগর প্রভাতীর যাত্রা বিরতি শুরু হয়েছে,  সকলের আন্তরিকতায় ভবিষ্যতে এই মহানগর গৌধুলীও  যাত্রা বিরতি করা গেলে আরও ভাল হবে। এমন আশা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিলম্বের কারনে দুপুর সারে বারোটায় এসে সীমান্তবর্তী কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছায় মহানগর প্রভাতী। কাঙ্ক্ষিত সেই ট্রেনের যাত্রা বিরতি দেখতে স্টেশন ছিলো লোকে লোকারণ্য। পরে ফুল ছিটিয়ে বরণ করা হয় মহানগর প্রভাতীকে। এই ট্রেনে করেই কসবা রেল স্টেশনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের নিয়ে নামেন প্রধান অতিথি সাংসদ মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস'র সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম,রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাসুদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন,  সাবেক পৌর সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন,  সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল। যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল সিদ্দিকুর রহমান বাবু  এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ শরীফুল ইসলাম ভুইয়া।