বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে আগুনে পুড়ে গেলো ৭-৮টি বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি

সুজানগরে আগুনে পুড়ে গেলো ৭-৮টি বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি

সুজানগরে আগুনে পুড়ে গেলো ৭-৮টি বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি

পাবনার সুজানগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মানিকদির এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ থেকে ৮টি বাড়ি পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তালেব মোল্লা, মুন্নাফ মোল্লাসহ এলাকার ৭ থেকে ৮টি বাড়ি পুড়ে যায়। আগুন লাগার সময় বাড়িগুলোতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। বাড়িতে থাকা নারীরা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নেভানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ অবস্থায় পাশের একটি ডোবা থেকে পানির সংযোগ নিয়ে আগুন নেভানোর কার্যক্রম চালানো হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল আলিম বলেন, “আমরা ট্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থলে আসি। রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে পাশের ডোবা থেকে পানির সংযোগ নিয়ে আগুন নেভাতে সক্ষম হই।”

স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর আসবাবপত্র ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি