বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি


মাগুরার শালিখায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসীম উদ্দীন। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক জসীম উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শতখালী নতুন বাজার এলাকায় পৌঁছে বিএনপির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা চলতে দেখেন। এ সময় তিনি মোটরসাইকেল রাস্তার পাশে রেখে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।
একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে পকেট থেকে মুঠোফোন বের করে ভিডিও ধারণের চেষ্টা করেন তিনি। তখন নিতাই রায় চৌধুরীর পৃষ্ঠপোষকতায় থাকা নেতা ও মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর অনুসারীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সাংবাদিক জসীম উদ্দীন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শালিখায় কর্মরত সাংবাদিকেরা। তাঁদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।