পত্নীতলা, নওগাঁ:
পত্নীতলা থানা পুলিশের নিয়মিত অবৈধ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোপিনগর (ধনতলা) গ্রামের আসামী মোছাঃ হামিদা বেগম-কে তাঁর নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
নাম: মোছাঃ হামিদা বেগম (৫৪)
পিতা: মোঃ পিয়ার আলী
গ্রাম: গোপিনগর (ধনতলা)
ইউনিয়ন: কৃষ্ণপুর
থানা: পত্নীতলা
জেলা: নওগাঁ
উদ্ধারকৃত আলামত:
১৪ (চৌদ্দ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।