‘তুমি চলে যাওয়ায় কেন আমার জীবন থেমে যাচ্ছে না, কেন এখনো আমি হাসছি, গান শুনছি, শুটিং করছি’- প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে এমনই আবেগঘন কথা লিখেছেন অভিনেতা জাহের আলভী।
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি তুলে ধরেছেন শূন্যতা, অনুশোচনা, অভিমান আর একমাত্র সন্তান রিযিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার কথা।
পোস্টের শুরুতেই ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলভী লিখেছেন, ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।’
স্ত্রীর অনুপস্থিতি তাকে প্রতিনিয়ত ভাবায় উল্লেখ করে আলভী লেখেন, ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। জন্মদিনের এই বিশেষ দিনে কিছু বিষয়ে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে আলভী লিখেছেন, বন্ধুর কাছে সরি বলতেই পারেন তিনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা