বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলার ২: প্রথম দিনেই রজনীকান্তের ম্যাজিক

জেলার ২: প্রথম দিনেই রজনীকান্তের ম্যাজিক

জেলার ২: প্রথম দিনেই রজনীকান্তের ম্যাজিক

রূপালী পর্দায় আবারও থালাইভাঝড়! ভারতের দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।

গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসার পর বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি, যার প্রথম দিনের কালেকশনই বলে দিচ্ছে রূপালী পর্দার এই সেনসেশনকে নিয়ে দর্শকের উন্মাদনার কথা। তবে এত আলোড়নের মাঝেও একটি ছোট্ট আক্ষেপ রয়ে গেছে ভক্তদের মনে। রজনীকান্তের নিজেরই আগের ছবির ওপেনিং কালেকশনের রেকর্ড ভাঙতে পারেনি এই সিক্যুয়েল। 

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ভারতে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি, যেখানে গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপিতে।

এর বিপরীতে রজনীকান্তের গত মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি’ ভারতের বক্স অফিসে প্রথম দিনে নেট ৬৫ কোটি রুপি আয় করে একটি বড় রেকর্ড গড়েছিল, যা এখনও থালাইভার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং কালেকশন হিসেবে টিকে রয়েছে। আর সেই কারণেই ‘জেলার ২’ প্রথম দিনের আয়ে কিছুটা পিছিয়ে পড়লেও বিশ্বব্যাপী এর মোট গ্রস কালেকশন পৌঁছে গেছে ১২৫ দশমিক ২৫ কোটি রুপি, যার মধ্যে আন্তর্জাতিক বাজার বা ওভারসিজ থেকে এসেছে ৫৫ কোটি রুপি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা