বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপু বিশ্বাসের প্রিয় বন্ধু কে এই ফেরদৌস হাসান?

অপু বিশ্বাসের প্রিয় বন্ধু কে এই ফেরদৌস হাসান?

অপু বিশ্বাসের প্রিয় বন্ধু কে এই ফেরদৌস হাসান?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও তুলে ধরেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’


এরপর ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য শুভকামনা ও ভালোবাসা জানান অভিনেত্রী। অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রী নিজে পোস্টে তার পরিচয় বিস্তারিত জানাননি।

তবে অপুর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানিয়েছেন, এই ব্যক্তির কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। শুধু তা-ই নয়, নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা