বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় শারদীয় দুর্গাপূজার উদ্বোধন

শার্শায় শারদীয় দুর্গাপূজার উদ্বোধন

শার্শায় শারদীয় দুর্গাপূজার উদ্বোধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: আশরাফুল ইসলাম


যশোরের শার্শা উপজেলার দাসপাড়া মন্দিরে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শরিফুজ্জামান পরাগ।

অনুষ্ঠানে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির ঝনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আওরঙ্গজেব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনছান আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন লাল্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন এবং যশোর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ওহিদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।