বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন

সাতক্ষীরায় ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন

সাতক্ষীরায় ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় হাসান গ্রুপের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা:আবুল কালাম বাবলা, মইনুল হক তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল সবুর, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজরিন আহমেদ চিশতী, সাতক্ষীরা ক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা।
এ ছাড়া উপস্থিত ছিলেন তুফান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল, বিশিষ্ট ব্যবসায়ী সাফিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ আবু হাসানের পিতা ও মাতা ফিতা কেটে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অসংখ্য আলেম-ওলামা এবং হাসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন এ ফিলিং স্টেশন চালুর মধ্য দিয়ে সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের জ্বালানি সরবরাহে নতুন একটি সেবাকেন্দ্র যুক্ত হলো।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকে মাহবুব এলাহী। উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।