কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: শফিকুল ইসলাম শফিক মাস্টার গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় বিপুল সংখ্যক গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের খোলামেলা মতামত প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মাওলানা কারিমুল হক, সভাপতি, এবং সাবেক সাধারণ সম্পাদক, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি।
মোঃ হাসান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল।
জোসেফ মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।
মোঃ সুমন মিয়া, সভাপতি, জাঙ্গালিয়া ইউনিয়ন জাসাস।
আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল।
মোঃ আশিক মিয়া, সিনিয়র সহ-সভাপতি, পাকুন্দিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল।
আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল।
খুরশিদ মিয়া, সভাপতি প্রার্থী, ৯ নং ওয়ার্ড বিএনপি।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার মুরুব্বিয়ান এবং যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বক্তারা এলাকায় শফিক মাস্টারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন।
সবার বক্তব্য শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম শফিক মাস্টার তার সমাপনী বক্তব্যে বলেন, "আমি ফরম সংগ্রহ করেছি, এবং আমার মতো আরও অনেকেই করেছেন। দলীয় নির্বাচন পরিচালনা কমিটি গোপনে খোঁজ-খবর নেবেন। যাদের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক গভীর এবং জনসমর্থন বেশি, তারা এগিয়ে থাকবেন।"
তিনি আরও বলেন, "আপনারা যদি সবাই আমার হয়ে মাঠে কাজ করেন এবং আমাকে সহযোগিতা করেন, আমি আশাকরি সব ক্যটাগরি মিলিয়ে মনোনয়নে সবার চেয়ে এগিয়ে থাকবো। সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ?" সভায় উপস্থিত জনগণ তার এই আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
