শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মাসুম আজিজ-এর মৃত্যুবার্ষিকী

আজ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মাসুম আজিজ-এর মৃত্যুবার্ষিকী

আজ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মাসুম আজিজ-এর মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের নাট্যজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম মাসুম আজিজ — ছিলেন একাধারে দক্ষ অভিনেতা, নাট্যকার ও নির্দেশক।
জন্ম ২২ অক্টোবর ১৯৫২ সালে পাবনা জেলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই থিয়েটারের মাধ্যমে তাঁর অভিনয়যাত্রা শুরু হয়। সেখান থেকেই মঞ্চনাটকের প্রতি তাঁর ভালোবাসা ও নিবেদন গড়ে ওঠে, যা আজও শিল্পসমাজে অনুকরণীয়।

 

১৯৮৫ সালে টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর দীর্ঘ চার দশকের অভিনয়জীবনে চার শতাধিক নাটকে অংশগ্রহণ করেছেন। টিভি নাটক, মঞ্চনাটক ও চলচ্চিত্র— প্রতিটি মাধ্যমে তিনি রেখেছেন নিজস্ব স্বাক্ষর।
হুমায়ূন আহমেদের একাধিক জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় তাঁকে ব্যাপক দর্শকপ্রিয়তা এনে দেয়।
‘গহীনে শব্দ’ ও ‘গেরিলা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ে তিনি পৌঁছে যান এক বিশেষ উচ্চতায়। এছাড়াও ‘ঘানি’, ‘এই তো প্রেম’, ‘রূপগাওয়াল’, ‘গাড়িওয়ালা’, ‘লালচর’, ‘ভোলা তো যায় না তাকে’, ‘ইন্দুবালা’, ‘আমরা একটি সিনেমা বানাবো’ প্রভৃতি চলচ্চিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত।
টেলিভিশন নাটকের পাশাপাশি মঞ্চেও ছিলেন সমান সক্রিয়।


তাঁর রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে প্রশংসিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে — তিন গ্যাদা, প্রিয় প্রতিপক্ষ, জোছনা করেছে আড়ি, উড়ে যায় বকপক্ষী ইত্যাদি।
অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে বাংলা নাট্যজগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে ভূষিত হন।
দীর্ঘ কর্মময় জীবনের শেষে ১৭ অক্টোবর ২০২২-এ চিরবিদায় নেন নাট্যাঙ্গনের এই বলিষ্ঠ অভিনেতা ও সংস্কৃতিকর্মী।


তাঁর স্মৃতি, সৃষ্টিশীলতা ও অবদান থাকবে বাংলাদেশের নাট্যজগতের অনুপ্রেরণার উৎস হয়ে।
শ্রদ্ধাঞ্জলি — নাট্যজন মাসুম আজিজ

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা