বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া

জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া

জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া

চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক মাঝপথে ছাড়ার পর বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। মহালয়ার দিন দেবী দুর্গারূপে ফিরলেও তাকে পূর্ণাঙ্গ ধারাবাহিকে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি রাসমণির ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন দিতিপ্রিয়া। ঐতিহাসিক চরিত্রে তার অনবদ্য পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছিল। এবার আবারও পৌরাণিক কাহিনির হাত ধরে ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তবে এবার আর জি বাংলায় নয়, তাকে দেখা যাবে স্টার জলসার পর্দায়।

বাংলার লোককথা ও পৌরাণিক আখ্যানের অন্যতম পরিচিত কাহিনি মনসামঙ্গল। দেবী মনসাকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনি নিয়ে তৈরি ধারাবাহিকে দিতিপ্রিয়ার আগমন নিয়ে ইতিমধ্যেই বিনোদনপাড়ায় আগ্রহ তৈরি হয়েছে। তবে এই ধারাবাহিকে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা