বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে বাসে তল্লাশি, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।


রাজবাড়ীতে বাসে তল্লাশি, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান প্রিন্স সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর রেলগেটসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-ব-১৪-৫৮২৩ নম্বরের গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ডি-২ আসনে বসে থাকা নাজমুল হাসান প্রিন্সের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাঁর কাঁধে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে ৪৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা মোট ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৮৮৯ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবা কিনে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তি।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।