বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ১৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাগুরায় ১৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাগুরায় ১৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার পারলা গ্রামে তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল পারলা গ্রামের মোঃ নূর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।