বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরের নলডাঙায় পেয়ারা বাগানের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি 

নাটোরের নলডাঙায় এক কৃষকের লীজ নেওয়া পেয়ারা বাগানের প্রায় ১০০টি পেয়ারা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে।এতে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।


নাটোরের নলডাঙায় পেয়ারা বাগানের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি 

১৭ অক্টোবর শনিবার বাদি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার চন্দন মাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আলী আহাম্মদ (৫৮) নলডাঙা থানাধীন মোমিনপুর এলাকায় প্রায় ১ একর জমি লীজ নিয়ে পেয়ারা চাষ করে আসছিলেন। গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে তিনি বাগান পরিদর্শন শেষে বাড়ি ফিরে যান।

​পরদিন ১৬ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দা মো. আবুল হোসেন (৫৭), মো. আকবর হোসেন (৬৪) এবং মো. আনিছুর রহমান (৬৬)-এর মাধ্যমে আলী আহাম্মদ জানতে পারেন যে, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকালের কোনো এক সময়ে কে বা কারা তাঁর পেয়ারা বাগানে ঢুকে আনুমানিক ১০০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে।

​ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন ভুক্তভোগী কৃষক। পরবর্তীতে তাঁদের পরামর্শে আলী আহাম্মদ নলডাঙা থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​ক্ষতিগ্রস্ত কৃষক আলী আহাম্মদ বলেন, "কষ্ট করে গড়ে তোলা বাগানের গাছগুলো কেটে ফেলায় আমার চরম ক্ষতি হয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, প্রায় শতাধিক গাছ কর্তনের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বাদী একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।