বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ফেনসিডিল ও সিরাপ উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ছাড়া মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।


নওগাঁর ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ফেনসিডিল ও সিরাপ উদ্ধার

রোববার (১৮ অক্টোবর) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ মো. জালাল হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, রোববার রাত ১টা ১০ মিনিটে কালুপাড়া বিওপির একটি টহলদল উপজেলার আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর তাঁকে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।