শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৩ অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় রক মিউজিকের মহোৎসব

২৩ অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় রক মিউজিকের মহোৎসব

২৩ অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় রক মিউজিকের মহোৎসব


বাংলাদেশের রক মিউজিকপ্রেমীদের জন্য আসছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘TAAGA MAN Presents Rock n Rhythm 5: No Limits In the Zone’। আগামী ২৩ অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। এবারের আয়োজনকে ঘিরে দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী অভিজ্ঞতা, তারুণ্যের উচ্ছ্বাস এবং দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও শিল্পীদের জমজমাট পরিবেশনা।

কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউল জেমস, ARK (হাসান), ওয়ারফেজ (Warfaze), অর্থহীন (Aurthohin), শূন্য (Shunno), ওনি হাসান (Oni Hasan) এবং এ. কে. রাহুল (A.K. Rahul)। দেশের রক মিউজিকের জনপ্রিয় সব শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে এবারের আয়োজনটি সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে একটি বিশেষ অভিজ্ঞতা। এই কনসার্টের সবচেয়ে বড় একটি আকর্ষণ থাকবে হচ্ছে দীর্ঘ ১২ বছর পর অনি হাসান আবারো পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ এর সাথে।

কনসার্টকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হয়েছে ‘Rock n Rhythm 5: No Limits In the Zone’-এর প্রেস মিট। এতে উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অর্থহীন ব্যান্ডের শিশির এবং শূন্য ব্যান্ডের লাবিব ও ইশমাম। অনুষ্ঠানে তাঁরা কনসার্টটি নিয়ে নিজেদের প্রত্যাশা ও সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

প্রেস মিটে আয়োজন সম্পর্কে Adventor Communications-এর CEO মোজাম্মেল হক জনি জানান, “Rock n Rhythm-এর পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা। আমরা বিশ্বাস করি, এবারের আয়োজন বাংলাদেশের রক মিউজিকপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা