বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি শাহজাহান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ারহাট এলাকায় পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।


সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি শাহজাহান

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ারহাট এলাকায় পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় সমাজসেবীরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দিলে সরকারের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।