দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯, ২০২২ ও ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থী এবং বিগত সময়ে জাতীয় পদকপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফিরোজ কবীর এবং প্রধান শিক্ষিকা মোছা. মাছুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থী এবং জাতীয় পদকপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মো: রাফছানজানী শুভ
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।