বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মান্দার আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘Be Handwashing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’।
মান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সিরাজুম মনিরা ও উপজেলা খাদ্য কর্মকর্তা সাবরিনা মুস্তারিন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগ ছড়াতে পারে। তাই শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এম এ মতিন 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি