বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

'একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

'একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

 

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশে চলছে আলোচনা-সমালোচনা। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে অবগত না থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যেই মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে ঘিরে পুরোনো ঘটনা সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আহমেদ মাহফুজ নামের একজন। পোস্টটি শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেছেন মেঘনা আলমও।

আহমেদ মাহফুজ তার ফেসবুক পোস্টে মেঘনা আলমকে ট্যাগ করে লেখেন, ‘সেদিন যদি মেঘনা আলমের পাশে দেশের আইন আদালত থাকতো। ঈসাকে ধরে জেলে ভরতো তাহলে হয়তো আজকে সৌদি আরব এই দুঃসাহস করতে পারতো না। মেয়েটা আদালতের বাইরে দাড়িয়ে চোখের পানি ফেলে কান্না করেছে, তবুও সরকার তার পাশে দাড়ায়নি।


পোস্টে আহমেদ মাহফুজ মূলত মেঘনা আলমের ঘটনায় তৎকালীন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, ওই সময় মেঘনার পাশে আইন ও বিচারব্যবস্থা দাঁড়ালে সৌদি আরবের বর্তমান পদক্ষেপের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা