বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার কাছে অপরাধী তো এখন আপনারা, ক্ষুব্ধ পরীমনি

আমার কাছে অপরাধী তো এখন আপনারা, ক্ষুব্ধ পরীমনি

আমার কাছে অপরাধী তো এখন আপনারা,  ক্ষুব্ধ পরীমনি


ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি তাকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টেলিভিশনটির প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট নন তিনি। বরং তার অভিযোগ, এই ঘটনায় তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে পরীমনি লিখেছেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’

এরপর নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’ তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্টই স্বাভাবিকভাবে করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, এমনকি সন্তানদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার নেতিবাচক মন্তব্য থেকে।

এই পরিস্থিতিতে কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন পরীমনি। নিজের মানসিক শান্তি নষ্ট হওয়া এবং কাজের ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা