বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শূন্য আসনে প্রার্থী হলেন মেঘনা আলম

শূন্য আসনে প্রার্থী হলেন মেঘনা আলম

শূন্য আসনে প্রার্থী হলেন মেঘনা আলম

 

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গতকাল ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’


এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।


প্রাথমিক তদন্তে মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলায় তাকে সংসদ সদস্যের পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেন বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মিষ্টি। ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।

সেই আসনেই লড়বেন মেঘনা। তবে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা