বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হলিউড অভিনেত্রী বেটি ম্যাকগুয়ারের মারা গেছেন

হলিউড অভিনেত্রী বেটি ম্যাকগুয়ারের মারা গেছেন

হলিউড অভিনেত্রী বেটি ম্যাকগুয়ারের মারা গেছেন

শতবর্ষের জীবন পেরিয়ে না ফেরার দেশে চলে গেলেন মার্কিন অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসে মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ১০০ বছর। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বেটি ম্যাকগুয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পাওয়ার অব অ্যাটর্নি কিথ গেরচাক। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চনাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

ধারাবাহিকটিতে প্রায় সাত বছর যুক্ত ছিলেন বেটি। প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও দেখা গেছে তাকে। এতে পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রের মধ্য দিয়ে টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বেটি।

ছোট পর্দায় তার কাজের তালিকাও বেশ সমৃদ্ধ। ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দ্য ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্ট্রিট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘চিচ অ্যান্ড চং’স আপ ইন স্মোক’ ও ‘কোমা’।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা