অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বক্তব্য নিয়েও আলোচনা হয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে যান সোহানা সাবা। সেখানে একটি ভিডিও বার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি।
ভিডিও বার্তায় সোহানা সাবা জানান, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে ‘Life of a politically framed person’ লিখেছেন অভিনেত্রী। বাংলায় যার অর্থ, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’।
ক্যাপশনের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এমনই একটি বার্তা দিয়েছেন তিনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা