বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। পারিবারিক নাম আশরাফুল হোসেন আলম পরিচয়ে এই আবেদন করেছেন তিনি। চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে হবে এই মামলা।

হিরো আলমের অভিযোগ, অভিযুক্তরা মিলে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শান্তা সাকছিনা।

আবেদনে মূল অভিযুক্ত হিরো আলমের সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন। অভিযুক্ত অন্য দুজন হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)। তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনের বয়স ২২ বছর বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা