বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

টালিগঞ্জের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। একজন নির্মাতা, অন্যজন অভিনেত্রী। দুজনেই যার যার ক্যারিয়ারে সফল। দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার।

তবে রাজের আগে সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম ছিল। সে কথা টলিউডের ‘ওপেন সিক্রেট’। তারা নিজেরাও বিষয়টি আর আড়াল করেন না। সেই প্রাক্তন দেবের সঙ্গেই সম্প্রতি জুটি হলেন শুভশ্রী। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ মুক্তি পেয়েছে এই পূজায়।


সিনেমা ঘিরে দেবের সঙ্গেই দেখা গেছে শুভশ্রীকে। সিনেমার বাইরেও প্রচারের স্বার্থে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। অনেকে তো এমনটাও ধরে নিয়েছিল, রাজকে ছেড়ে বুঝি দেবের কাছেই ফিরছেন শুভশ্রী!

তবে সবই যে কেবল ‘দেশু ৭’-এর প্রচারণার জন্য ছিল, তা ফের বুঝিয়ে দিলেন অভিনেত্রী। অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী রাজ ও দুই সন্তান। পারিবারিকভাবে তারা দুর্গাপূজা উদযাপন করছেন। মণ্ডপ দেখতে গিয়েই ক্যামেরাবন্দী হয়েছেন। সেসব মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা