বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় দুই শতাধিক মটর সাইকেল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলী হুসাইন শিকদার।

শালিখায় দুই শতাধিক মটর সাইকেল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলী হুসাইন শিকদার।

শালিখায় দুই শতাধিক মটর সাইকেল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান  ও  বিএনপি নেতা আলী হুসাইন শিকদার।

জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শালিখা উপজেলার ৫ নং শালিখা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক মটর সাইকেলে নেতা কর্মীদের নিয়ে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী হুসাইন শিকদার। গতকাল সোমবার সন্ধ্যায় শালিখা ইউনিয়নের প্রত্যেকটি পুজা মন্ডপে ২ হাজার টাকা করে অর্থ  প্রদান করেন তিনি ।  তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, শালিখা উপজেলায় এ বছর ১৬০ টি পূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে  উপজেলার ৫ নং শালিখা ইউনিয়নে  ১২ টি দুর্গাপূজা উৎসব মূখর ও ভাবগাম্ভীর্যের সাথে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রত্যেকটি পূজামন্ডপ  পরিদর্শন করেছি এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছি। আমাদের দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমি মণ্ডপগুলো পরিদর্শন করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নিয়মিত পূজামণ্ডপগুলোর খোঁজ খবর রাখছেন।

তিনি আরও বলেন, যেকোনো সমস্যায় আমি সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।