বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সনদ পেলেন ১৭ যুবক

রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সনদ পেলেন ১৭ যুবক

রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সনদ পেলেন ১৭ যুবক

পার্বত্য চট্টগ্রামের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে পরিচালিত ‘যানবাহন মেরামত প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ অক্টোবর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে মোট ১৭ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে তাঁদের সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যানবাহন মেরামত খাতে কাজের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।

 

 

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: