বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গোৎসবে ঢালীউড তারকারা

দুর্গোৎসবে ঢালীউড তারকারা

দুর্গোৎসবে ঢালীউড তারকারা

ঘুরে বেড়াচ্ছেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরে বেড়াতে ভালোবাসেন। পূজার সময়েও পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শারদ সাজে তোলা নিজের ছবি।

একাই ঘুরছেন পূজা চেরী

দুর্গাপূজায় সব সময় মায়ের সঙ্গে মণ্ডপে যেতেন অভিনেত্রী পূজা চেরী। মা প্রয়াত হওয়ার পর থেকে একাই যান। এবার পূজাতেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তাঁকে একা পাওয়া গেল।

পূজার প্রথম দিন থেকে নিয়ম করে মণ্ডপে ঘুরেছেন পূজা চেরী। মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।

ব্যস্ততায় কেটেছে পূজার সময়

বরাবরের মতো এবারের দুর্গাপূজার সময়টাও ব্যস্ততায় কেটেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে গেছেন পূজামণ্ডপে। বিয়ের পর এটি পূজার প্রথম দুর্গাপূজা। ইচ্ছা ছিল পূজার সময় এক দিন হলেও শ্বশুরবাড়ির এলাকা মুন্সিগঞ্জে যাওয়ার। তবে শাশুড়ির অসুস্থতার কারণে পূজার পুরোটা সময় ঢাকাতেই কেটেছে।

মাকে মিস করছেন বাপ্পী চৌধুরী

পূজার সময়টাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। পূজার প্রথম দিকে ঢাকায় কাটালেও শেষ দুই দিন তাঁর গন্তব্য নিজের শহর নারায়ণগঞ্জ। অভিনেতা বিশ্বাস করেন, দুর্গাপূজার নবমী ও দশমীর সেরা আয়োজন হয় নারায়ণগঞ্জে। এবার উৎসবে মাকে মিস করছেন খুব। দুই বছর আগে বাপ্পীর মা মারা গেছেন। গত বছর পূজার সময় যুক্তরাষ্ট্রে থাকায় মায়ের অভাবটা তেমন টের পাননি। এবার নিজ শহরে নিজ বাড়িতে প্রতি মুহূর্তেই মাকে মনে পড়েছে তাঁর।


পূজা সেনগুপ্তর পছন্দ বিসর্জন

সারা বছর নাচ নিয়ে ব্যস্ত থাকলেও দুর্গোৎসবের সময়ে ছুটি কাটিয়েছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। সময় দিয়েছেন পরিবার ও বন্ধুবান্ধবদের। দুর্গোৎসবের আনন্দ নিয়ে শৈশব এবং এই সময়ের মধ্যে পার্থক্য টানতে রাজি নন তিনি। কোনো বয়সেই উৎসবের আনন্দ ফিকে হয় না বলে মনে করেন পূজা। পূজার নানা আয়োজনের মধ্যে পূজা সেনগুপ্তর পছন্দ বিসর্জন। তিনি মনে করেন কোনো কিছুর সমাপ্তি মানেই সেখান থেকে নতুন কিছু শুরু হওয়া বা নতুনভাবে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

দিনের বেলা শুটিং, সন্ধ্যায় মণ্ডপে মনোজ

গত বছর দুর্গাপূজার সময় দক্ষিণ কোরিয়ার বুসানে ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। এবার ইচ্ছা ছিল পূজার সময়টা গ্রামের বাড়িতে কাটানোর। তবে একটি রিয়েলিটি শোর শুটিং থাকায় ঢাকাতেই আছেন অভিনেতা। দিনের বেলা শুটিং করেছেন আর সন্ধ্যায় পূজামণ্ডপে গিয়েছেন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা