বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা

আজ বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা

আজ বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল ২১ অক্টোবর, বিজয়া দশমীতে রাত ১০টায়।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় রয়েছেন জয়া সাহা ও অভিজিৎ। শারদীয় দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল আকর্ষণ।

অনুষ্ঠানে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মন্ডল, হরিদাস মজুমদার, পঙ্কজ কুমার চক্রবর্তী প্রমুখ।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা