বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

বছর ঘুরে এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও আনন্দ আর প্রার্থনায় শামিল হচ্ছেন প্রতিমা দর্শনে ও পূজা মণ্ডপে। এবার ভক্তদের সঙ্গে নিজের পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী। 

অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে। 

কখনো গোলাপি শাড়িতে সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে। 

প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে ধরা দিয়েছেন এই তারকা।  

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা