সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আসনটি শূন্য হয়েছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর।
মেঘনা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
সেই প্রার্থী হিসেবে গতকাল ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মেঘনা। সাক্ষাৎ শেষে প্রকাশ করেছেন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজে।
মেঘনার পোস্ট করা ছবিতে দেখা গেল খালেদা জিয়ার আদলে শাড়ি পরেছেন। চুলেও তার মতো স্টাইল করে মাথায় রেখেছেন ঘোমটা। গলায় পরেছেন মুক্তার মালা। তার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের অনুভূতিও প্রকাশ করেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা